DNS এর ব্যাপারে কি জানেন? ডোমেইন নেইম সার্ভার! এর কাজ কি?
ডোমেইনকে আইপিতে রূপান্তর করা। কিন্তু এর কারণ কি? কারণ ইন্টারনেট এসব abc, জগাখিচুড়ী বোঝে না সে শুধু বোঝে আইপি অ্যাড্রেস । পুরো পৃথিবীতে মোট ১৩ টা রুট DNS সার্ভার আছে এদের কাজই হচ্ছে DNS রেকর্ড নিজের কাছে জমা রাখা। DNS রেকর্ডস আসলে কি? ধরুন আপনি একটা নতুন ওয়েবসাইট খুললেন সেটাকে DNS সার্ভারে রাখবেন। যেনো একজন ব্যাবহারকারী ডোমেইন নেম দিয়ে আপনার ওয়েবসাইটে ঢুকতে পারে।
সার্ভারে কিছুটা এভাবে রাখবে, AAAA - 103.167.98.53 - example.com এটা একটা রেকর্ড।
রেকর্ডের বিভিন্ন ধরন হয় AAAA, MX, CNAME ব্লাহ ব্লা।
আমার আর্টিকেলের বিষয় কিন্তু এটা না।
এইযে ১৩ টা সার্ভারে একটা query যাওয়ার আগে প্রথমে আপনার ওয়াইফাইয়ে সেট করা Local DNS সার্ভারে চেক করে দেখবে এই সাইটটি আছে কিনা। যেনো লোড কম হয় এবং সময় বাঁচে। যদি আপনার ওয়াইফাইয়ে কেউ আগেই এই সাইটে ভ্রমণ করে থাকে তবে তো সিম্পল গেম! কিছুক্ষনের জন্য রেকর্ড থাকবে তাহলে আপনার সেই সাইটে প্রবেশ করতে সময় অনেক কম লাগবে।
এইযে লোকাল DNS এর বিষয়টা এটা ডিফল্ট সেট করা থাকে 8.8.8.8 গুগলের DNS সার্ভার অথবা 1.1.1.1 Cloudflare এর। কিন্তু হুশিয়ারির বিষয় হচ্ছে OpenDNS এর খেলা। OpenDNS ব্যাবহার করে আপনি নিজের একটা আলাদা DNS সার্ভার বানাতে পারবেন। এবং আপনার ওয়াইফাই এর ডিফল্ট DNS অ্যাড্রেস বদলে দিয়ে আপনার বানানো DNS এর অ্যাড্রেস বসিয়ে দেন। তবে কি হবে ভেবেছেন? আপনার প্রত্যেকটা কোয়েরি, হোস্টনেম, ডোমেইন ইত্যাদি বিষয়াদি সহজেই মনিটর করতে পারবেন এবং নিজের মতন রুলস বানাতে পারবেন।
.
হুশিয়ারির বিষয় হচ্ছে যদি এইযে সম্পূর্ণ আলাদা একটা DNS বানানোর বিষয়টা যদি অন্য কেউ করে তবে আপনার কি হবে?
আপনার কালো - সাদা ইতিহাস ফাঁস। যেখানে আপনার NID এর গুটিকয়েক সংখ্যা আপনার জন্য এত ঝামেলার হতে পারে সেখানে DNS হিস্টোরি কতটা বিপদজনক হতে পারে বলে আশা করছেন!
