PasteJacking......!!!


 PasteJacking......!!!  

• প্রথমেই জেনে নিই PasteJacking কাকে বলে..?

--- Pastejacking এমন একটি পদ্ধতি, যার মাধ্যমে হ্যা*কা*ররা কোনো সাইটের যেকোনো লেখা কপি-পেস্ট করে ব্যবহার করার জন্য প্রলোভন দেখায়। যার মাধ্যমে হ্যা*কা*ররা লেখাগুলি ব্যবহার করে পাসওয়ার্ড অথবা ব্যবহারকারীর তথ্য চুরি করতে পারে।


মূলত, ওয়েবসাইট থেকে একটি লেখা Copy করে Paste করার সময় অন্য লেখা paste হবে। এমনটা বাস্তবে করা সম্ভব এবং এই পদ্ধতিকে PasteJacking বলা হয়।


• [উদাহরণ স্বরূপ ব্যাবহার করার জন্য কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে।] সেই লিংকে গেলে দেখতে পারবেন- একটি লেখা Copy করতে বলা হয়েছে। কিন্তু সেই লেখা কপি করার পর Notepad এ সেই লেখা Paste করলেই অন্য লেখা Paste হয়ে যাবে।


• PasteJacking এর ফলে কি ক্ষতি হতে পারে??

এই Paste jacking এর মাধ্যমে আপনি যেসব ক্ষতির সম্মুখীন হতে পারেন তার কিছুটা ধারনা দেওয়ার চেষ্টা করছি।


প্রথমত: ডিভাইসে থাকা বিভিন্ন পাসওয়ার্ড চুরি হয়ে যেতে পারে। হ্যা*কা*ররা এসব পাসওয়ার্ড ব্যাবহার করে এর অপব্যবহার করতে পারে।


দ্বিতীয়ত: গোপন তথ্য চুরি হয়ে যেতে পারে। যেসবের মাধ্যমে বিভিন্ন হ্যারাসমেন্ট এর স্বীকার হতে পারেন।


তৃতীয়ত: ডিভাইসের বিভিন্ন গুরুত্বপূর্ণ এক্সেস নিয়ে নিতে পারে। এরকম নানান সমস্যার মুখোমুখি হতে পারেন। 


আরেকটি সহজ উদাহরণ দেওয়ার চেষ্টা করি। 

মনে করুন- আপনার ডিভাইসে একটি সমস্যা দেখা দিয়েছে। আপনার মাথায় প্রচুর অস্থিরতা কাজ করছে। আপনি ইন্টারনেটে সেই সমস্যার সমাধান খুজছেন। অতঃপর একটি ওয়েবসাইট দেখলেন, যেখানে বলা হয়েছে,

> নিচে লেখা Command টি কম্পিউটারে Run করালেই সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু, ওয়েবসাইটে লেখা Command টি Copy করলেই অন্য একটি ক্ষতিকর Command Copy হয়ে যাবে। এখন আপনি ওয়েবসাইট থেকে Command টি Copy করে করে আপনার ডিভাইসে Paste করার পর কোনোকিছুই না দেখেই Run করে দিলেন।


 ফলাফল - ক্ষতিকর Command টি Run হয়ে যাবে।এর মাধ্যমে সেই ওয়েবসাইটের মালিক আপনার ডিভাইসের অসংখ্য Information পেয়ে যেতে পারে কিংবা হ্যাক করার জন্য Backdoor ও তৈরি করে দিতে পারে।

إرسال تعليق

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.